আট আগষ্ট দু'হাজার তেইশ
মঙ্গলবারের ঐ দিন,
খুলনার বুকে বেঁজেছিলো
জন্মদিনের এক বীণ।
বছর ঘুরে প্রতি বছর
আসে এদিন ফিরে,
দুঃখ ভুলে দুহাত তুলে
শান্তি চাইগো নীড়ে।
বাঁচিয়ে রেখো শত বছর
সোনার বাংলাকে,
ধিক্কার জানাই ঘৃনা ভরে
বিদ্রুপ করে যে।
দোয়া করি বিশ্ব জুড়ে
তোমার নাম ছড়াবে,
দিনে দিনে সম্মান তোমার
মহান আল্লাহ বাড়াবে।
সততা নিষ্ঠা,ছড়া কবিতা
তোমার জন্য সব,
হাজার বাঁধা মাড়িয়েছো
জানে আমার রব।
কবিতা — সোনার বাংলা সাহিত্য প্রাঙ্গণ
কলমে — কামাল উদ্দীনতারিখ-০৮/০৮/২০২৬
সোনার বাংলা সাহিত্য প্রাঙ্গণ
ছড়িয়ে পড়ুক সারা ভুবন।
সকল কলম সৈনিকগণ।
সাহিত্য প্রাঙ্গণে মনে জাগে
কবিদের মিলন মেলা,
নতুন নতুন শব্দ সৃষ্টিতে
দুলে ওঠে কবির হৃদয়খেলা।
ভাবের সাথে ভাবের মিলন,
শব্দে গাঁথা প্রাণ,
সাহিত্যের আলো ছড়িয়ে দিতে
জাগুক সবার গান।
কেউ লেখে সুখ, কেউ লেখে দুঃখ,
কেউ লেখে সমাজের কথা,
কলমের শক্তি জাগিয়ে তুলে
মুছে দিক মনের ব্যথা।
হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে
হোক সবার এক বন্ধন,
সত্য-সুন্দর-ন্যায়ের পথে
চলুক এই সাহিত্য প্রাঙ্গণ।
নতুন কবি, নতুন লেখক
পাক আপন ঠিকানা,
সোনার বাংলা সাহিত্য প্রাঙ্গণ
হোক সবার প্রাণের ঠিকানা।
কলম হোক আলোর মশাল,
সত্য হোক তার পণ,
সোনার বাংলা সাহিত্য প্রাঙ্গণ ........

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন