সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

  সোনার বাংলা সাহিত্য পরিষদ, খুলনা’-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কবিতা প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন ​ আলোকিত সাহিত্যপ্রেমী ও সুধীীবৃন্দ, সালাম ও শুভেচ্ছা নিবেন। ​অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, ‘সোনার বাংলা সাহিত্য পরিষদ, খুলনা’-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ কবিতা প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। ​এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি ও সাহিত্যপ্রেমী ভাই-বোনেরা স্বতঃস্ফূর্তভাবে স্বরচিত কবিতা জমা দিয়ে সাহিত্য চর্চাকে সমৃদ্ধ করেছেন। আপনাদের সৃজনশীল লেখনী ও সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আমাদের এই উৎসবকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল সম্মানিত কবিকে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা।
সাম্প্রতিক পোস্টগুলি
শিরোনাম: সোনার বাংলা পরিষদ কলমে  : আমিরুল ইসলাম   তারিখ  : ০৮/০৮/২০২৬ আট আগষ্ট দু'হাজার তেইশ মঙ্গলবারের ঐ দিন, খুলনার বুকে বেঁজেছিলো জন্মদিনের এক বীণ। বছর ঘুরে প্রতি বছর  আসে এদিন ফিরে, দুঃখ ভুলে দুহাত তুলে শান্তি চাইগো নীড়ে। বাঁচিয়ে রেখো শত বছর সোনার বাংলাকে, ধিক্কার জানাই ঘৃনা ভরে বিদ্রুপ করে যে। দোয়া করি বিশ্ব জুড়ে তোমার নাম ছড়াবে, দিনে দিনে সম্মান তোমার মহান আল্লাহ বাড়াবে। সততা নিষ্ঠা,ছড়া কবিতা তোমার জন্য সব, হাজার বাঁধা মাড়িয়েছো জানে আমার রব। কবিতা — সোনার বাংলা সাহিত্য প্রাঙ্গণ কলমে — কামাল উদ্দীন তারিখ-০৮/০৮/২০২৬ সোনার বাংলা সাহিত্য প্রাঙ্গণ ছড়িয়ে পড়ুক সারা ভুবন। সকল কলম সৈনিকগণ। সাহিত্য প্রাঙ্গণে মনে জাগে কবিদের মিলন মেলা, নতুন নতুন শব্দ সৃষ্টিতে দুলে ওঠে কবির হৃদয়খেলা। ভাবের সাথে ভাবের মিলন, শব্দে গাঁথা প্রাণ, সাহিত্যের আলো ছড়িয়ে দিতে জাগুক সবার গান। কেউ লেখে সুখ, কেউ লেখে দুঃখ, কেউ লেখে সমাজের কথা, কলমের শক্তি জাগিয়ে তুলে মুছে দিক মনের ব্যথা। হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে হোক সবার এক বন্ধন, সত্য-সুন্দর-ন্যায়ের পথে চলুক এই সাহিত্য প্রাঙ্গণ। নতুন কবি, নতু...

শুভ জন্মদিন প্রিয় প্রতিষ্ঠাতা।

  তারিখ: ০৮ আগস্ট, ২০২৬ ​ প্রতিষ্ঠাতা মহাপরিচালক কবি জি এম খালিদ-এর শুভ জন্মদিন ​সোনার বাংলা সাহিত্য পরিষদ খুলনা-র সম্মানিত প্রতিষ্ঠাতা মহাপরিচালক, উদীয়মান তরুণ কবি ও সংগঠক জি এম খালিদ -এর আজ শুভ জন্মদিন। ​বাংলা সাহিত্যের প্রতি আপনার গভীর অনুরাগ, সৃজনশীল কাব্যচর্চা এবং সাহিত্য সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার নিরলস প্রচেষ্টা আমাদের অনুপ্রেরণা জোগায়। আপনার হাত ধরে 'সোনার বাংলা সাহিত্য পরিষদ খুলনা সাহিত্যপ্রেমীদের এক মেলবন্ধনে পরিণত হয়েছে। ​আজকের এই বিশেষ দিনে সোনার বাংলা সাহিত্য পরিষদ খুলনা পরিবারের পক্ষ থেকে আপনার প্রতি রইল আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ​আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ সাহিত্য জীবনের উত্তরোত্তর সাফল্য ও সুখ্যাতি কামনা করি। আপনার সৃষ্টিশীল লেখনীতে সমৃদ্ধ হোক বাংলা সাহিত্য। ​শুভেচ্ছান্তে, সোনার বাংলা সাহিত্য পরিষদ  খুলনা।

দৈনিক কবিতা প্রতিযোগিতার ফলাফল - ২০২৬

  বিসমিল্লাহির রহমানির রাহিম দৈনিক কবিতা প্রতিযোগিতার ফলাফল - ২০২৬ ~ফলাফল ঘোষণা!~ সোনার বাংলা সাহিত্য পরিষদ খুলনা-এর দৈনিক কবিতা প্রতিযোগিতার ফলাফল আজ ঘোষণা করা হলো। আজ আমরা পেয়েছি অসংখ্য হৃদয়স্পর্শী কবিতা, যা আমাদের সাহিত্য ভান্ডারকে আরও সমৃদ্ধ করেছে।সকলের কবিতা ছিলো অনেক সুন্দর। সকল অংশগ্রহণকারী কবি বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সৃষ্টিশীল মন ও লেখ নীর মাধ্যমে আপনারা আমাদের মুগ্ধ করেছেন। বিজয়ী এবং সম্মানিত সকল কবিকে জানাই প্রাণঢালা অভিনন্দন! ভালোবাসা ও সন্মান রইলো এ জাতির শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ কবিদেরকে। আপনাদের মাধ্যমে এ জাতি নতুন কিছু শিখবে। শুভেচ্ছান্তে, জি এম খালিদ প্রতিষ্ঠাতা মহাপরিচালক সোনার বাংলা সাহিত্য পরিষদ খুলনা [তারিখঃ06/08/2026] #কবিতা #কবিতা_প্রতিযোগিতা #ফলাফল #সেরা_কবি #সোনার_বাংলা_সাহিত্য_পরিষদ #খুলনা #সাহিত্যিক

🌿✨ ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ✨🌿

                                                    🌿✨ ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ✨🌿 ০৮ আগস্ট ২০২৩ — ০৮ আগস্ট ২০২৬ 🎉 সোনার বাংলা সাহিত্য পরিষদ খুলনা আজ গৌরব ও ভালোবাসার সঙ্গে পূর্ণ করল তার ৩টি বছর । ❤️ সাহিত্যচর্চা, সৃজনশীলতা ও মানবিকতার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে শুরু হওয়া আমাদের এই পথচলায় পাশে ছিলেন অসংখ্য কবি, সাহিত্যিক, লেখক, শুভাকাঙ্ক্ষী ও সাহিত্যপ্রেমী মানুষ।তিন বছরের এই পথচলায় আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও অনুপ্রেরণা। আপনাদের হাত ধরেই এগিয়ে যেতে চাই আরও বহুদূর। 💫 আমরা লিখি, আমরা ভাবি, আমরা বদলাই। সাহিত্যের আলোয় আলোকিত হোক দেশ, সৃজনশীলতায় গড়ি সমৃদ্ধ বাংলাদেশ। 🇧🇩 🌺 শুভ ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী সোনার বাংলা সাহিত্য পরিষদ খুলনা 🌺 সকল কবি, লেখক, সাহিত্যিক, সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। ❤️ #সোনার_বাংলা_সাহিত্য_পরিষদ_খুলনা #৩য়_প্রতিষ্ঠাবার্ষিকী #তিন_বছরের_গৌরবময়_পথচলা #সাহিত্যচর্চা #সৃজন...

অভিনন্দন ও শুভকামনা রইল সকল সম্মাননা প্রাপ্ত সাহিত্যসেবীর জন্য।

সোনার বাংলা সাহিত্য পরিষদ খুলনার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে যাঁরা সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেছেন, তাঁদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের সাহিত্যচর্চা, সৃজনশীলতা, নিষ্ঠা এবং বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়েই এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। এই অর্জন শুধু ব্যক্তিগত গৌরব নয়, এটি সাহিত্যাঙ্গনের প্রতি আপনাদের মূল্যবান অবদানেরও স্বীকৃতি। আমরা বিশ্বাস করি, এই সম্মাননা আপনাদের সাহিত্যসাধনায় নতুন অনুপ্রেরণা যোগাবে এবং আগামী দিনেও আপনারা বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সোনার বাংলা সাহিত্য পরিষদ খুলনা আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং নিরবচ্ছিন্ন সাহিত্যসাধনা কামনা করে। অভিনন্দন ও শুভকামনা রইল সকল সম্মাননা প্রাপ্ত সাহিত্যসেবীর জন্য।  

"বইয়ের পাতায় সোনার ফসল, সাহিত্য সাধনায় হোক মঙ্গল।"

     🌿 একটি বই বদলে দিতে পারে একটি জীবন,      আর একটি কলম গড়ে তুলতে পারে একটি প্রজন্ম।       সোনার বাংলা সাহিত্য পরিষদ খুলনা বিশ্বাস করে—                  "বইয়ের পাতায় সোনার ফসল, সাহিত্য সাধনায় হোক মঙ্গল।"        আসুন, বাংলা ভাষা ও সাহিত্যকে ভালোবাসি, নতুন লেখকদের উৎসাহিত করি এবং জ্ঞানের আলো ছড়িয়ে দিই।