তারিখ: ০৮ আগস্ট, ২০২৬
প্রতিষ্ঠাতা মহাপরিচালক কবি জি এম খালিদ-এর শুভ জন্মদিন
সোনার বাংলা সাহিত্য পরিষদ খুলনা-র সম্মানিত প্রতিষ্ঠাতা মহাপরিচালক, উদীয়মান তরুণ কবি ও সংগঠক জি এম খালিদ-এর আজ শুভ জন্মদিন।
বাংলা সাহিত্যের প্রতি আপনার গভীর অনুরাগ, সৃজনশীল কাব্যচর্চা এবং সাহিত্য সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার নিরলস প্রচেষ্টা আমাদের অনুপ্রেরণা জোগায়। আপনার হাত ধরে 'সোনার বাংলা সাহিত্য পরিষদ খুলনা সাহিত্যপ্রেমীদের এক মেলবন্ধনে পরিণত হয়েছে।
আজকের এই বিশেষ দিনে সোনার বাংলা সাহিত্য পরিষদ খুলনা পরিবারের পক্ষ থেকে আপনার প্রতি রইল আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ সাহিত্য জীবনের উত্তরোত্তর সাফল্য ও সুখ্যাতি কামনা করি। আপনার সৃষ্টিশীল লেখনীতে সমৃদ্ধ হোক বাংলা সাহিত্য।
শুভেচ্ছান্তে,
সোনার বাংলা সাহিত্য পরিষদ খুলনা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন