সোনার বাংলা সাহিত্য পরিষদ, খুলনা’-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কবিতা প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন আলোকিত সাহিত্যপ্রেমী ও সুধীীবৃন্দ, সালাম ও শুভেচ্ছা নিবেন। অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, ‘সোনার বাংলা সাহিত্য পরিষদ, খুলনা’-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ কবিতা প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি ও সাহিত্যপ্রেমী ভাই-বোনেরা স্বতঃস্ফূর্তভাবে স্বরচিত কবিতা জমা দিয়ে সাহিত্য চর্চাকে সমৃদ্ধ করেছেন। আপনাদের সৃজনশীল লেখনী ও সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আমাদের এই উৎসবকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল সম্মানিত কবিকে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা।
সোনার বাংলা সাহিত্য পরিষদ খুলনা একটি অরাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সাহিত্য সংগঠন, যার মূল লক্ষ্য বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে নিরলসভাবে কাজ করা। এই সংগঠন নতুন ও প্রতিষ্ঠিত কবি, লেখক, সাহিত্যিক এবং সংস্কৃতিমনস্ক ব্যক্তিদের একত্রিত করে সৃজনশীল চর্চার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম গড়ে তুলেছে। সংগঠনটি নিয়মিত কবিতা পাঠ, সাহিত্য আড্ডা, আলোচনা সভা, বই প্রকাশ, সাহিত্য প্রতিযোগিতা, সম্মাননা প্রদান, সনদ বিতরণ এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সাহিত্যভিত্তিক কার্যক্রমের আয়োজন করে।